সারাদেশ
মোটরসাইকেলের ইঞ্জিনে ৭ হাজার ইয়াবা, নেত্রকোনায় আটক ২
নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মোটরসাইকেলের ইঞ্জিনে ৭ হাজার ইয়াবা বিশেষ কৌশলে লুকিয়ে পরিবহনের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় পরিচালিত অভিযানে ইয়াবার এই বড় চালান জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে মোটরসাইকেলের ইঞ্জিন অংশে বিশেষভাবে তৈরি গোপন
৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, করিমগঞ্জে চাঞ্চল্য
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের অভিযোগ, পাওনা টাকা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

