সারাদেশ
কুড়িগ্রাম বিদ্যুৎ বিভ্রাট: ৯ ঘণ্টা শাটডাউন ২ উপজেলায়
কুড়িগ্রাম বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নতুন করে সতর্কতা জারি করেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময় দুই উপজেলার সব শ্রেণির গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
পটল চাষে সাফল্য: কৃষক রশিদুলের আয় দেখে অনুপ্রাণিত সবাই
পটল চাষ করে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষক মো. রশিদুল ইসলাম বদলে দিয়েছেন নিজের জীবনের গল্প। মাত্র ৫০ শতাংশ জমিতে পরিকল্পিতভাবে পটল চাষ করে তিনি অর্জন করেছেন উল্লেখযোগ্য সাফল্য। অল্প জমিতে অধিক লাভের এই গল্প এখন শুধু তার পরিবারেই নয়, পুরো এলাকার কৃষকদের কাছেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
যমজ কন্যা জন্মের পর তালাক, শেষমেশ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
যমজ কন্যা জন্মের পর তালাক—এমন একটি হৃদয়বিদারক ঘটনা প্রকাশের পর অবশেষে সুখবর ফিরেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোলা গ্রামের এক পরিবারে। কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে যে নারীকে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল, শেষ পর্যন্ত সেই স্ত্রী ও তার দুই শিশুকন্যাকে পুনরায় গ্রহণ করেছেন স্বামী। প্রশাসন ও পুলিশের উদ্যোগে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে রিনা খাতুনের জীবনে। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর থানায় উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের উদ্যোগে দুই

