সারাদেশ
১০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই
চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। আজ রবিবার (৯ আগস্ট) ভোর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাটে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানান চন্দনাইশ ফায়ার সার্ভিস। কিন্তু দোকানের মালিক মোঃ আরিফ ও জহির উদ্দিনের দাবি, জায়গার পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আগুন লাগিয়ে দিয়েছে।

