সারাদেশ
রাউজানে মন্দিরের স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১
মন্দিরের স্বর্ণালংকার চুরির ঘটনায় চট্টগ্রামের রাউজানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মুশফিকুর রহমান সিয়াম (১৮)। পুলিশ জানিয়েছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
খাদ্য অনিয়মে চট্টগ্রামে বড় জরিমানা, ফ্লেভারস-মেরিডিয়ানসহ ৪ প্রতিষ্ঠান
খাদ্য অনিয়মের অভিযোগে চট্টগ্রামে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, পোকামাকড়ের উপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে এসব প্রতিষ্ঠানে। শনিবার (২২ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এসব জরিমানা করা হয়। অভিযানের পর সংশ্লিষ্ট মহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।
বাকলিয়া এক্সেস রোডে অটোরিকশার দাপট, বাড়ছে আতঙ্ক
ট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একসময় স্বস্তির নতুন পথ ছিল বাকলিয়া এক্সেস রোড। যানজট এড়িয়ে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছানোর সুযোগ তৈরি করেছিল সড়কটি। চকবাজার, নিউমার্কেট, চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত সহজ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বস্তির পথেই এখন তৈরি হয়েছে অস্বস্তি ও আতঙ্ক। অটোরিকশার বেপরোয়া চলাচল, যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানো-নামানো এবং অনিয়ন্ত্রিত যানবাহনের চাপে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
যশোরের ১,২৯০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত!
যশোর জেলার ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক শনাক্ত হয়েছে। এতে এসব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নিজস্ব ল্যাবে নলকূপের পানি পরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলায় মোট ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়

