যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যকার ধীরগতির কূটনৈতিক আলোচনাকে আরও বেগবান এবং দ্রুত এগিয়ে নেওয়ার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন-ইরান আলোচক অ্যালান আয়ার।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর এই দ্বিপাক্ষিক আলোচনার গতি বাড়ানো জরুরি।
তার মতে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান এর বৈঠকগুলো অত্যন্ত ধীরগতিতে চলছে, যা কাঙ্ক্ষিত কূটনৈতিক অগ্রগতি অর্জনের জন্য মোটেও পর্যাপ্ত নয়।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই পক্ষের আরও ঘন ঘন এবং দীর্ঘ সময় নিয়ে টেবিলে বসা উচিত যাতে চলমান আঞ্চলিক উত্তেজনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়।
সাবেক এই আলোচক মনে করেন, উভয় পক্ষ এখনো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণব্যবস্থা, লেবানন সংকট এবং স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচির মতো মৌলিক বিষয়গুলোর একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন