দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুরের পার্বতীপুরে স্থানীয় সরকার নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পার্বতীপুর উপজেলা শাখা।
বুধবার (২৫ নভেম্বর) পার্বতীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আব্দুল আহাদ। তিনি জাতীয় হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে ১১ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ আহমেদ আলী সরকার, সদস্য সচিব মোঃ ইমরান আলীসহ উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের প্রত্যাশাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি ডা. মোঃ আব্দুল আহাদ তাঁর বক্তব্যে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। জনগণের মতামতের যথাযথ প্রতিফলন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং জনসম্পৃক্ত রাজনীতির চর্চা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের অধিকার, প্রত্যাশা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সাংবাদিক সম্মেলনে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন