
বাংলাদেশ ব্যাংকের ৩২ হাজার কোটির সুকুক পাবে ইসলামি ব্যাংক
ইসলামি ব্যাংকগুলোর তারল্য সংকট মোকাবিলা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকগুলোর অর্থ ব্যবস্থাপনা শক্তিশালী করার পাশাপাশি ব্যবসা ও অবকাঠামো খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

