
সারাদেশ
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত দেড় শতাধিক
আশুলিয়ায় শ্রমিক সংঘর্ষ আবারও উত্তপ্ত করে তুলেছে দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্প অঞ্চল। মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আন্দোলনের পঞ্চম দিনে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন শিল্প পুলিশের কয়েকজন সদস্যও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

