সারাদেশ

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে কুমিল্লায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।