চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে ৩ গাছ কেটে নাশকতার চেষ্টা, অল্পের জন্য রক্ষা
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড় তিনটি গাছের একাংশ কেটে রাখার ঘটনা ঘটেছে। এতে মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

