
অর্থ-বাণিজ্য
কুমিল্লার চান্দিনায় ডেনিম গার্মেন্টস বন্ধ ঘোষণা
অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধে বিলম্ব হওয়ায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় কুমিল্লার চান্দিনায় ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’ নামের একটি গার্মেন্টস কারখানা এক মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) সকালে কারখানার প্রধান ফটকে এই বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়।

