ধর্ম

ঘরে বসে কোরআনের অর্থ শিখবেন যেভাবে

না বুঝে কোরআন পড়লে সওয়াব নিশ্চয় হবে, কিন্তু কোরআনের অর্থ না জানলে পাঠের আসল উদ্দেশ্যই ব্যাহত হয়ে যায়। তখন তা না বুঝে কোনো যন্ত্র পরিচালনার নির্দেশিকা পড়ার মতোই হয়ে যায়। কর্মব্যস্ত জীবনে সবার পক্ষে মাদ্রাসায় গিয়ে বা দীর্ঘ সময় দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কোরআনের অর্থ ও তাফসির শেখা সম্ভব হয়ে ওঠে না। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে-একা একা কি কোরআনের অর্থ শেখা সম্ভব?

কোরআনে সুরা তওবার শুরুতে কেন বিসমিল্লাহ নেই?

পবিত্র কোরআনের ১১৪টি সুরার মধ্যে ১১৩টি সুরাই ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ দিয়ে শুরু হয়েছে। এর একমাত্র ব্যতিক্রম হলো সুরা তওবা। আল্লাহর কালামের প্রতিটি শব্দ যেখানে সযত্নে সংরক্ষিত, সেখানে একটি সুরার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ কী? চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইসলামে কর ফাঁকি দেওয়ার পরিণতি কী?

জাকাত দেওয়া হলে রাষ্ট্রকে আলাদা করে কর দিতে হবে কি না, এ নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ মনে করেন, ইসলামে জাকাত বাধ্যতামূলক হওয়ায় রাষ্ট্রীয় কর দেওয়ার প্রয়োজন নেই। আবার কর ফাঁকি দিলেও ধর্মীয়ভাবে অপরাধ হবে না- এমন ধারণাও কারও কারও মধ্যে দেখা যায়। তবে ইসলামি নৈতিকতা ও নাগরিক দায়িত্বের আলোচনায় বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে।

অসুস্থ হলে নামাজ ছেড়ে দেওয়া যাবে কি?

অসুস্থ হয়ে পড়লে স্বাভাবিক জীবনযাপন যেমন কঠিন হয়ে যায়, তেমনি নিয়ম মেনে ইবাদত করাও অনেকের জন্য কষ্টকর হয়ে ওঠে। বিশেষ করে জ্বর, দুর্বলতা কিংবা গুরুতর অসুস্থতার সময় দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব না হলে কী করবেন, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়। এ অবস্থায় নামাজ কি কাজা করা যাবে, নাকি অন্য কোনো পদ্ধতিতে আদায় করতে হবে?

হ্যালোইন উৎসব মুসলিমদের জন্য হারাম? জেনে নিন ইসলামের বিধান

হ্যালোইন উৎসব মুসলিমদের জন্য জায়েজ নাকি হারাম, এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। প্রতিবছর ৩১ অক্টোবর বিশ্বের বিভিন্ন দেশে হ্যালোইন উদ্‌যাপন করা হয়। এ সময় মানুষ বিচিত্র পোশাক পরে, বাড়িঘর সাজায় এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজনে অংশ নেয়। তবে উৎসবটির ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটের কারণে মুসলিমদের অংশগ্রহণ নিয়ে ইসলামি আলেমদের মধ্যে আলোচনা রয়েছে।

বিয়ের আগে পাত্র-পাত্রীর জরুরি ৫ বিষয়, জানুন ইসলামে

বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। একজন উপযুক্ত জীবনসঙ্গী নির্বাচন শুধু ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভবিষ্যৎ সংসার, মানসিক শান্তি ও পারিবারিক সুখ। ইসলাম বিয়ের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য কিংবা আর্থিক অবস্থার পাশাপাশি দ্বীনদারি, চরিত্র ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দিতে উৎসাহিত করে। তাই বিয়ের আগে পাত্র-পাত্রীর বিষয় যাচাই করার ক্ষেত্রে আবেগের পাশাপাশি বাস্তবতাও বিবেচনায় রাখা জরুরি।

বডিবিল্ডিং কি জায়েজ? জেনে নিন ইসলাম কী বলে

শরীর সুস্থ রাখা, পেশি গঠন এবং শক্তি বাড়াতে নিয়মিত জিমে যাওয়া ও বডিবিল্ডিং করার প্রবণতা বাড়ছে। তবে পেশিবহুল শরীর গঠনের জন্য অতিরিক্ত খাবার গ্রহণ, শরীর প্রদর্শন কিংবা বিভিন্ন ওষুধ ব্যবহারের বিষয়ে ইসলামের বিধান কী? ইসলামি স্কলার ও দাঈ শায়খ আসিম আল হাকিমের মতে, শরীরচর্চা ও পেশি গঠন মূলত জায়েজ। তবে এ ক্ষেত্রে নিয়ত, খাবারের পরিমাণ এবং শরীর প্রদর্শনের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ।

ইবাদত কবুলের ৪ শর্ত, জেনে নিন ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা

নামাজ, রোজা, দান-সদকা কিংবা মানুষের উপকার করা সবই নেক আমলের অন্তর্ভুক্ত। তবে শুধু ইবাদত করাই যথেষ্ট নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমলের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি। বিশুদ্ধ ইমান, রাসুল (সা.)-এর সুন্নত অনুসরণ, হালাল উপার্জন ও খাবার গ্রহণ এবং আমলে ইখলাস বা আন্তরিকতা বজায় রাখা ইবাদতের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে। ইসলামের শিক্ষা অনুযায়ী, প্রতিটি নেক কাজের উদ্দেশ্য হওয়া উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।

গরুর মাংস খেতে নবীজি (সা.) কেন নিরুৎসাহিত করেছেন?

গরুর মাংস ইসলামে হালাল হলেও এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। প্রচলিত ওই হাদিসে গরুর দুধ ও মাখনের উপকারিতার কথা বলা হয়েছে এবং গরুর মাংস থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে ইসলামি বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, এই বক্তব্যকে গরুর মাংস হারাম হওয়ার প্রমাণ হিসেবে দেখা ঠিক নয়। বরং হাদিসটির গ্রহণযোগ্যতা, প্রেক্ষাপট ও ব্যাখ্যা বিবেচনা করা জরুরি।

ঢাকা থেকে মুন্সিগঞ্জে ঘোষবাড়ির দুর্গাপূজা দেখতে এলেন স্বজনরা

মুন্সিগঞ্জের বালাশুরের নাগরনন্দী ঘোষবাড়ির দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, পরিবারের সদস্যদের মিলনমেলাও। ২০১৫ সালে পরিবারের সদস্যদের উদ্যোগে সুসংগঠিতভাবে শুরু হওয়া এ আয়োজনের টানে প্রতিবছর একত্র হন দূরে থাকা স্বজনেরা। পুরোনো বাড়ির উঠানে জমে আড্ডা, চলে পূজার প্রস্তুতি, আর নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় হয় পূর্বপুরুষের ঐতিহ্যের। এই পারিবারিক দুর্গোৎসব দেখতে ঢাকা থেকে মোটরসাইকেলে প্রায় দেড় ঘণ্টার পথ পেরিয়ে মুন্সিগঞ্জের বালাশুরে পৌঁছানোর অভিজ্ঞতাও হয়ে ওঠে বিশেষ।

নওগাঁয় দূর্গা পূজায় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের চলমান দুর্গাপূজার একটি মন্ডপের গনেশ প্রতিমা কুড়াল দিয়ে ভেঙে দিয়েছে গোলাম রাব্বানি নামের এক যুবক। এঘটনায় ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেখানে কর্তব্যরত আনসার সদস্যসহ স্থানীয়রা।

মৃত্যুর পরও কোন ৩ আমলের সওয়াব অব্যাহত থাকে?

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব পেতে থাকবেনমানুষের মৃত্যুর পর দুনিয়ার জীবনে নতুন করে আমল করার সুযোগ শেষ হয়ে যায়। তবে ইসলামে এমন তিনটি আমলের কথা বলা হয়েছে, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকতে পারে। এগুলো হলো সদকায়ে জারিয়াহ, উপকারী জ্ঞান এবং নেক সন্তানের দোয়া। তাই জীবিত অবস্থায় এমন কাজ করা উচিত, যার কল্যাণ নিজের মৃত্যুর পরও মানুষের উপকারে আসে।

বিড়াল পালন কি ইসলামে বৈধ? হাদিসে কী বলা হয়েছে

ইসলামে বিড়াল পালন বৈধ। বিড়ালকে অপবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় না; বরং হাদিসে একে মানুষের আশপাশে বিচরণকারী প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ঘরে বিড়াল পালন করলে তার পরিচ্ছন্নতা, খাবার ও নিরাপত্তার দিকে খেয়াল রাখা জরুরি। ইসলামের শিক্ষা অনুযায়ী, প্রাণীর প্রতি দয়া দেখানো এবং তার প্রতি দায়িত্বশীল আচরণ করাও গুরুত্বপূর্ণ।

বেহেশতে কি দুনিয়ার জীবনসঙ্গীই হবেন আপনার সঙ্গী?

বেহেশতে কি পৃথিবীর স্বামী বা স্ত্রীই হবেন জীবনসঙ্গী? নাকি পরকালে মিলবে নতুন কোনো সঙ্গী? ইসলামে জান্নাতের জীবন নিয়ে এমন প্রশ্ন অনেকের মনেই আসে। ইসলামি বর্ণনা অনুযায়ী, জান্নাত হবে অনাবিল সুখ, শান্তি ও ভালোবাসার স্থান। সেখানে কোনো দুঃখ, অভিমান কিংবা অপূর্ণতা থাকবে না। তবে পরকালে নির্দিষ্টভাবে কে কার জীবনসঙ্গী হবেন, তা নিয়ে আলোচনার ক্ষেত্রে কোরআন ও নির্ভরযোগ্য হাদিসের বক্তব্য জানা জরুরি।

২০২৭ সালের রমজান শুরু কবে, সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকা মুসলিমদের জন্য সম্ভাব্য তারিখের পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজানের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ইবাদতের স্বাদ ফিরে পাওয়ার ৫টি কার্যকর উপায়

সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ আর নানা দুশ্চিন্তায় অনেক সময় ইবাদতের প্রতি আগ্রহ কমে যায়। নামাজে দাঁড়িয়েও মন পড়ে থাকে সংসার, চাকরি কিংবা ব্যক্তিগত নানা সমস্যায়। ফলে ইবাদতকে প্রশান্তির উৎস মনে হওয়ার বদলে কখনো কখনো বাড়তি দায়িত্ব বলে মনে হয়। অথচ সঠিক দৃষ্টিভঙ্গি ও কিছু অভ্যাসের মাধ্যমে ইবাদতের স্বাদ আবারও ফিরে পাওয়া সম্ভব।

জুমার দিনের ৫ বিশেষ ফজিলত, জানুন হাদিসে কী বলা হয়েছে

জুমার দিনের ফজিলত ইসলামে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারের মর্যাদা ও বৈশিষ্ট্য আলাদা। হাদিসে জুমার দিনকে সব দিনের সর্দার ও আল্লাহর কাছে মহান দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্যারিয়ার নির্বাচনে ইসলামের ৫টি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় অনেক শিক্ষার্থীই ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় পড়ে যান। কোন বিষয়ে পড়বেন, কোন পেশায় যাবেন কিংবা নিজের আগ্রহকে কতটা গুরুত্ব দেবেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক সময় পরিবার ও সমাজের প্রত্যাশার সঙ্গেও মানিয়ে চলতে হয়। ইসলামের দৃষ্টিতে ক্যারিয়ার নির্বাচন শুধু পেশা ঠিক করার বিষয় নয়; বরং নিজের যোগ্যতা, আগ্রহ, সামর্থ্য ও আল্লাহর ওপর ভরসার সমন্বয়ে একটি উপযুক্ত পথ বেছে নেওয়ার বিষয়।

হজ প্যাকেজে সৌদি আরবের নতুন ডিজিটাল ব্যবস্থা

হজ প্যাকেজ নিয়ে ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি যাত্রীদের জন্য নতুন সমন্বিত ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।