ঋণ শোধে বিলম্বকারীদের জন্য মহানবী (সা.)-এর সতর্কবার্তা
ইসলাম অহেতুক ঋণ গ্রহণকে উৎসাহিত করে না। তবে মানুষের জীবনে এমন অনেক পরিস্থিতি তৈরি হতে পারে, যখন প্রয়োজনের কারণে ঋণ নেওয়া জরুরি হয়ে পড়ে। বৈধ ও প্রয়োজনীয় কাজে ঋণ গ্রহণ ইসলামে জায়েজ। ব্যবসা শুরু করা বা তা চালু রাখা, বাড়ি নির্মাণ, চিকিৎসার ব্যয় বহন, সন্তানের শিক্ষা কিংবা সাময়িক আর্থিক সংকট মোকাবিলার মতো নানা প্রয়োজনে মানুষ ঋণ নিতে পারে। তবে ঋণ গ্রহণের সঙ্গে সঙ্গে তা যথাসময়ে পরিশোধ করার দায়িত্বও তৈরি হয়। ইসলামে ঋণকে শুধু আর্থিক লেনদেন হিসেবে দেখা হয়নি; এর সঙ্গে বান্দার হক, আমানতদারিতা এবং

