
জুমার দিনে যে আমলে মিলতে পারে এক বছরের ইবাদতের সওয়াব
জুমার দিন মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এ দিনে বিশেষ কিছু আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে বলা হয়েছে, জুমার দিন গোসল করে, আগে মসজিদে গিয়ে, হেঁটে নামাজে উপস্থিত হয়ে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছরের রোজা ও রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায়।

