প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল
নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় রাজধানী ঢাকায় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে স্থগিত করা হয়। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা আর অনুষ্ঠিত হয়নি।

