অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাসিনার পালানোর ভিডিও ছড়ানো সেই তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ফুলবাড়ী সীমান্তে ৯৫ হাজার টাকার যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৩৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন খানপুর, মোহনপুর ও তফসি স্থায়ী পোস্টের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

চন্দনাইশে পৈতৃক ভিটা নিয়ে সংঘর্ষ, দুই নারীকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া এলাকায় পৈত্রিক ভিটা দখলকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, লুটপাট ও দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পেয়ার মোহাম্মদ (৪০) বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নওগাঁর পত্নীতলায় ১৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেকেন্দার আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

টঙ্গীতে ৬ বছরের শিশুকে নিপীড়নের অভিযোগে মিলেছে প্রাথমিক প্রমাণ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। আদালতে শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।

স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকার স্বামীর বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নওগাঁয় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

নওগাঁ সদর উপজেলায় এক গ্রীল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মোহাম্মদপুরে ২৪ ঘণ্টায় ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার, উদ্ধার অস্ত্র

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও কিশোর রয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লোহার রড এবং ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশে জমির সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশে পৈতৃক জমিতে স্থাপিত মালিকানা সাইনবোর্ড ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে বগার আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। খুলশী থানার একটি মামলায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের বড় অভিযান, জব্দ ৮৩ লাখ মিটার জাল

মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দেশের উপকূলীয় অঞ্চল, নদ-নদী ও সমুদ্রসীমায় নজরদারি বাড়িয়েছে সংস্থাটি। নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ এবং ১৪টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

মব সহিংসতা নাকি পরিকল্পিত হামলা, তদন্তে দায়ীদের শনাক্তের দাবি

দেশের বিভিন্ন স্থানে গণপিটুনি ও সংঘবদ্ধ হামলায় প্রাণহানির ঘটনা বাড়তে থাকায় ‘মব’ পরিচয়ের আড়ালে পরিকল্পিত অপরাধের দায় চাপা পড়ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা এবং ঢাকার ধামরাইয়ে এক ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ নতুন করে বিষয়টি সামনে এনেছে। সংশ্লিষ্টদের মতে, হামলাকারীদের পাশাপাশি উসকানিদাতা ও পরিকল্পনাকারীদেরও তদন্তের আওতায় আনা জরুরি।

বসিলায় বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কোপানোর অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় হামলায় বাবা গুলিবিদ্ধ এবং তার ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহিরগোলা এলাকায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কেরানীগঞ্জে ফরহাদ হত্যা মামলায় জড়িতদের নাম প্রকাশ করায় বাবা-ছেলেকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

জয়দেবপুরে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষেও ভাঙচুর চালায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড, বাজেয়াপ্ত ৩১ লাখ টাকার সম্পদ

প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় দিয়েছেন আদালত। এ মামলায় তাঁকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অপরাধ দমনে কঠোর সরকার, তবে হচ্ছে না অপারেশন ক্লিন হার্ট

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা অপরাধীদের আশ্রয় ও সহায়তা করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চন্দনাইশে বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁয় সাড়ে ৭ কেজি গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে সাড়ে ৭কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ৬৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।