কক্সবাজার জেলা প্রতিনিধিঃ ইউসুফ চৌধুরী বিল্লু
আরাকান আর্মির হাতে বন্দি থাকার পর মুক্তি পেয়ে দেশে ফিরে নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছেন ফেরত আসা ৪১ জেলেরা।
ফেরত আসা জেলেদের একজন বলেন, যেখানে খাবার খেতাম সেখানে পায়খানা করতাম। একই জায়গায় থাকা, খাওয়া আর টয়লেট করতে বাধ্য করা হতো।
তাদের অভিযোগ, বন্দি অবস্থায় তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হতো। ঠিকমতো খাবার, পানি ও চিকিৎসা দেওয়া হতো না। দিনের পর, দিন একই ছোট জায়গায় আটকে রাখা হতো।
কথা বললেই (মারধর করা) হতো বলে অভিযোগ করেন তারা।

জেলেরা আরও জানান,বন্দিদশায় প্রতিদিন কঠোর পরিশ্রম করানো হতো। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও বিশ্রামের সুযোগ দেওয়া হতো না।
পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি।
দীর্ঘদিন পর দেশে ফিরে পরিবারের সদস্যদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। স্বজনরা তাদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
ফেরত আসা জেলেরা দ্রুত সুস্থতা ও পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা চেয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন