ঈদগাঁও উপজেলা প্রতিনিধিঃ মো. শাহ আলম

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪নং ঈদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মাহামুদুল হাসান মিনারকে আটক করা হয়েছে।

কখন, কোথা থেকে এবং কী কারণে তাকে আটক করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

কক্সবাজার সদর উপজেলা যুবলীগের ঈদগাঁও ইউনিয়ন শাখার ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদিত তালিকা, যেখানে মাহামুদুল হাসান মিনারকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের ঈদগাঁও ইউনিয়ন শাখার ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদিত তালিকা।

এদিকে মিনারের আটকের খবর ছড়িয়ে পড়ার পর তার মুক্তির দাবিতে সাধারণ মানুষ মিছিল করেছেন।

মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া লোকজন মিনারের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাদের দাবি, মিনার এলাকার একজন পরিচিত ও জনপ্রিয় জনপ্রতিনিধি।