
শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত সাপাহারের জবই বিল
শীতের আগমনে দেশি-বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে বিলটিতে আসতে শুরু করেছে অতিথি পাখির দল। তবে গত বছরের তুলনায় চলতি বছর পাখির আগমন ও বিচরণ বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।

