
আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা
নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও সবজি চাষের উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড বাস্তবায়ন প্রদর্শনী প্রকল্পে বরাদ্দ করা অর্থ ও উপকরণ সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় এক একর জমিতে আলুচাষের একটি প্রদর্শনীর জন্য ৫০ হাজার টাকা ব্যয়ের হিসাব থাকলেও নির্বাচিত কৃষকদের অনেকেই জানেন না তাদের জন্য আসা বরাদ্দ সম্পর্কে।

