শিক্ষাঙ্গন

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কাটা বিতর্কে বদলি প্রধান শিক্ষকের

নওগাঁ জেলা প্রতিনিধিঃ শ্রী সুদাম চন্দ্রনওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে বকঠোকরার মতো কেটে দেওয়ার ঘটনায় আলোচিত সেই প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সারাদেশ

বদলগাছীতে ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত, শোকের ছায়া

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাকের চাপায় আব্দুল হান্নান (৪১) নামের এক মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।

সারাদেশ

নওগাঁয় চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার কাজল

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে চোরাই দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পরিচালিত অভিযানে বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রাম থেকে অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামি কাজলের

সারাদেশ

বদলগাছীতে ফেসবুকে পরিচয়ের ফাঁদে মোটরসাইকেল ছিনতাই, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ডেকে নিয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ের শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সারাদেশ

বদলগাছীতে ৬৩ গ্রাম পুলিশের হাতে বিনামূল্যে বাইসাইকেল

নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সারাদেশ

নওগাঁয় বদলগাছীতে স্কুলের শহীদ মিনার ভাংচুর

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার মধ্যে কোনো একসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত ওই শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখা যায়।