
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা
খাদ্য শস্য ভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর নিয়ামতপুরে মাঠজুড়ে আমন ধানের সোনালির সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। ঠিক তখনই টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা।

