দিনাজপুর জেলা প্রতিনিধিঃ মো. মশিউর ইসলাম
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। ইমাম-মুয়াজ্জিনের ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতির কয়েকটির কার্যক্রম ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) দুপুরে দিনাজপুর সদর উপজেলার বোর্ডেরহাট হাজী মনসুর চৌধুরী দাখিল মাদরাসা মাঠে আস্করপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আস্করপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় অনুদান দেওয়ার ঘোষণাও দেন সংসদ সদস্য।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, সহসভাপতি আলহাজ মাহবুব আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীক এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে কিছুক্ষণ পর সভাস্থল ত্যাগ করেন।
আস্করপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ক্রীড়া সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামানসহ জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ মো. আবু বকর ছিদ্দীককে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম রব্বানী।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন