আবহাওয়া

ঢাকায় ঝড়ের পূর্বাভাস: সন্ধ্যার আগে বৃষ্টির সম্ভাবনা, সতর্ক বার্তা

ঢাকায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া কিংবা ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দিনের শুরুতে আকাশে রোদের তেজ থাকলেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।