
দুই দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে তাপমাত্রা
দেশের কয়েকটি বিভাগে আগামী দুই দিন হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

