আবহাওয়া

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও সতর্কবার্তা দেওয়া হয়। এতে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানানো হয়। এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে পাঁচ দিন বজ্রবৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এ সময়ে দিনের তাপমাত্রায়ও পরিবর্তন আসার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পঞ্চগড়ে হেমন্তের ছোঁয়া, ভোরে শিশির রাতে হিমেল বাতাস

পঞ্চগড়ে হেমন্ত যেন প্রকৃতির নিজস্ব রূপে ধরা দিচ্ছে। দিনে গরম, সন্ধ্যার পর ঠান্ডা আর ভোরে কুয়াশা ও শিশির সব মিলিয়ে উত্তরের এই জেলায় অনুভূত হচ্ছে ঋতু পরিবর্তনের স্পষ্ট ছোঁয়া। পাশাপাশি গ্রাম থেকে শহর, সর্বত্র শুরু হয়েছে চিতই ও ভাপা পিঠার আয়োজন। সামনে নবান্ন, তাই প্রকৃতির সঙ্গে মানুষের জীবনেও ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজ।

ঘূর্ণিঝড় অর্ণবের শক্তি বৃদ্ধি, ৪ বন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তিশালী হওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সোমবার মধ্যরাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি বাড়িয়ে আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

তিন বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

তিন বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টায় খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৬? বাড়ছে বড় আশঙ্কা!

২০২৬ সালের উষ্ণতম বছর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে ওঠা ‘সুপার এল নিনো’র প্রভাবে। জলবায়ু বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ড গড়তে পারে। এমনকি ২০২৭ সালেও তাপমাত্রার রেকর্ড ভাঙার ঝুঁকি রয়েছে।

৪ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানুন পূর্বাভাস

ঢাকার আবহাওয়া আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাজধানী ও আশপাশের এলাকায় দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, ঝড়ো হাওয়ার সতর্কতা

বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত দেশের তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঢাকায় রাতে বৃষ্টির পূর্বাভাস, থাকবে বজ্রপাতের শঙ্কা

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাতের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।