‘বাংলাদেশ নিজেদের ফাঁদে পড়েছে’, উইকেট নিয়ে চেজের মন্তব্য
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে স্পিননির্ভর উইকেট তৈরি করেও প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। বরং স্বাগতিকদের এমন উইকেট পরিকল্পনা শেষ পর্যন্ত তাদের জন্যই বিপরীত ফল বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ। সিলেট টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের উইকেট তৈরির কৌশল নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। ক্যারিবীয় অধিনায়কের মতে, নিজেদের তৈরি করা পরিস্থিতিই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

