৩ লেফট ফুটেড ডিফেন্ডারকে দলে নিতে গোপন মিশনে বার্সেলোনা
জানুয়ারির দলবদলে রক্ষণভাগের শক্তি বাড়াতে তিনজন লেফট ফুটেড ডিফেন্ডারকে লক্ষ্যবস্তু করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি, বরুশিয়া ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজ। মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, হ্যান্সি ফ্লিকের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে গোপনে এই তিন ফুটবলারের সঙ্গে যোগাযোগ ও দলবদলের সম্ভাবনা যাচাই করছে কাতালান ক্লাবটি।

