খেলাধুলা

ব্যাটিংয়ে লড়াই করে ৪০০ রানে অলআউট বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। শুরুতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়লেও তাওহীদ হৃদয় ও লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে অলআউট হয়েছে টাইগাররা।

টেস্ট ক্রিকেট থেকে নেশনস লিগ, আজ টিভিতে যা দেখবেন

আজ সোমবার (১৬ নভেম্বর) ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। জোহানেসবার্গে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে দুপুরে। পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচ মাঠে গড়াবে সকালে।

দুর্দান্ত ব্যাটিংয়ে হৃদয়ের টানা দুই টেস্টে সেঞ্চুরি

ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করার পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। এর মধ্য দিয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন হৃদয়।

সিটির ১১৫ অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন হলান্ড

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চলমান আর্থিক অনিয়মের মামলা নিয়ে অবশেষে মুখ খুলেছেন দলটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড। তবে বহুল আলোচিত এই আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি। হলান্ডের মতে, বিষয়টি সম্পূর্ণ আইনি বিরোধ এবং এ সম্পর্কে তাঁর জানাশোনাও খুব বেশি নেই। আপাতত এসব বিতর্কের বাইরে থেকে মাঠের খেলায় মনোযোগ দিতে চান এই স্ট্রাইকার।

বার্সেলোনার বড় সুখবর, প্রত্যাশার আগেই ফিরছেন রদ্রি!

চোটের কারণে মাঝমাঠের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে দীর্ঘদিন ধরে পাচ্ছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তবে এবার সেই দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে। প্রত্যাশার চেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। একই সঙ্গে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন দানি ওলমো। দুজনকে ফিরে পাওয়ার সম্ভাবনায় মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মাঝমাঠের শক্তি বাড়ানোর স্বপ্ন দেখছে কাতালান ক্লাবটি।

ব্রাজিল-পর্তুগালকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর চমক

ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে মরক্কো। দুই ধাপ এগিয়ে ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। সাম্প্রতিক ম্যাচে বড় জয় এবং ব্রাজিল ও পর্তুগালের পরাজয়ের সুযোগ কাজে লাগিয়ে এই অবস্থান অর্জন করেছে ‘অ্যাটলাস লায়ন্স’রা। ফলে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে মরক্কো।

২০২৬ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত মেসি

বয়স যেন থামাতে পারছে না আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে। ৩৯ বছর বয়সেও ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় রয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড। এবার কানাডার প্রকাশনা ‘ভ্যান্টিক্স ম্যাগাজিন’-এর বর্ষসেরা ফুটবলার হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম অবজারভার।

পাকিস্তানের কাছে হেরে শ্রাবণের পাশে দাঁড়ালেন হামজা

২০০৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২১ বছর পর ২০২৬ সালের সাফের একই মঞ্চে উল্টো ফল দেখল দেশের ফুটবল সমর্থকরা। এবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। শেষ মুহূর্তের এই পরাজয়ে ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক ও তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। তবে হারের জন্য গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কিংবা অন্য কোনো খেলোয়াড়কে এককভাবে দায়ী করতে চান না তিনি।

আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশের পর এবার পর্তুগালের হার

বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য এমন ‘কালো উইকএন্ড’ বা দুঃস্বপ্নের সপ্তাহান্ত ফুটবল ইতিহাসে খুব কমই এসেছে! যারা ফুটবল নিয়ে বাঁচেন, চায়ের স্টলে তর্ক করেন, রাত জেগে খেলা দেখেন-তাদের জন্য গত দুই দিন ছিল শুধুই শোক পালনের। সকাল, বিকেল, রাত কিংবা পরের দিন-যেই দলের সমর্থনই করুন না কেন, কপালে জুটেছে কেবলই হার আর দীর্ঘশ্বাস। মেসি-রোনালদোহীন নতুন যুগে পা দিতেই যেন পথ হারিয়েছে আর্জেন্টিনা-পর্তুগাল, ওদিকে ব্রাজিল খেলো এশিয়ান ধাক্কা। আর নিজেদের দল বাংলাদেশ? সে তো বরাবরের মতোই তীরে এসে তরী ডোবানোর পুরনো আক্ষেপ!

জয়ের স্বপ্ন ভেঙে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। দীর্ঘ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীদের। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। অন্যদিকে এই জয়ের মধ্য দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।

'২২' নম্বর জার্সি হাতে বাংলাদেশের আবেগঘন ফটোসেশন

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে সতীর্থদের ভালোবাসায় বিশেষভাবে স্মরণ করা হলো চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাংলাদেশের ডিফেন্ডার সাদ উদ্দিনকে। দলের আনুষ্ঠানিক গ্রুপ ফটোসেশনে সাদের ২২ নম্বর জার্সি হাতে নিয়ে ছবি তুলেছেন সতীর্থরা। মাঠে উপস্থিত থাকতে না পারলেও সতীর্থদের এই উদ্যোগে দলের সঙ্গে প্রতীকীভাবে জায়গা করে নিয়েছেন তিনি। ফুটবলের জয়-পরাজয়ের হিসাবের বাইরে এই দৃশ্য ছুঁয়ে গেছে সমর্থকদের হৃদয়।

গোলশূন্য সমতায় বিরতিতে বাংলাদেশ-পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও কেউই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম ৪৫ মিনিট শেষে স্কোরলাইন রয়েছে ০-০।

জিম্বাবুয়েকে বিদায় বলছেন ইতিহাসগড়া কোচ স্যামন্স

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাস্টিন স্যামন্স। সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর উদ্দেশ্যে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার অধীনেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে জিম্বাবুয়ে।

মেসির রেকর্ড ভাঙার পথে মদ্রিচ, ইতিহাস গড়তে আর এক ম্যাচ!

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির ঐতিহাসিক রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। দেশের হয়ে এখন পর্যন্ত ২০৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই তারকা মিডফিল্ডার। আর মাত্র একটি ম্যাচ খেললেই আর্জেন্টাইন কিংবদন্তি মেসির ২০৮ ম্যাচের রেকর্ড স্পর্শ করবেন তিনি। এরপর আরেকটি ম্যাচ খেললেই মেসিকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

পাকিস্তান বাধা পেরোলেই শিরোপার লড়াইয়ে ভারতকে পাবে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে জয় পেলেই শিরোপার মঞ্চে ভারতের প্রতিপক্ষ হবে লাল-সবুজের দল। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশের পেস আক্রমণ ও মিরাজকে নিয়ে কেন সতর্ক বাভুমা?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের পাশাপাশি মেহেদী হাসান মিরাজের অফ-স্পিন নিয়েও সতর্ক স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশের বোলিং শক্তিকে যথেষ্ট সমীহ করছেন তিনি। বিশেষ করে ডানহাতি অফ-স্পিনের বিপক্ষে নিজের দুর্বলতার কথা স্বীকার করে মিরাজকে নিয়ে বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান

দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফিরিয়েছিল ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সব হিসাব পাল্টে দিল জাপান। শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। এই জয়ে বিশ্বকাপে হারের প্রায় পাঁচ মাস পর প্রতিশোধ নেওয়ার স্বাদ পেল এশিয়ার দলটি।

বিশ্বকাপ নিশ্চিত, তবুও বাছাইপর্বে খেলবে আর্জেন্টিনা কেন?

২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে আগেই মূল পর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। তবুও বিশ্বকাপের আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাইপর্বে অংশ নিতে হবে এই তিন দেশকে। শুধু অংশগ্রহণই নয়, অন্য দেশগুলোর মতোই পুরো বাছাইপর্বের সূচি অনুযায়ী মাঠে নামবে তারা। তবে স্বাগতিক হয়েও কেন তাদের বাছাইপর্ব খেলতে হচ্ছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

কঠিন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে কান্নায় পচেত্তিনো

যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন অধ্যায় বলে উল্লেখ করেছেন আর্জেন্টাইন কোচ মৌরিসিও পচেত্তিনো। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার পর আবেগ সামলাতে না পেরে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি। পচেত্তিনোর মতে, ওল্ড ট্রাফোর্ডের মতো ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব নেওয়ার সুযোগ জীবনে বারবার আসে না। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে গড়ে ওঠা আবেগঘন সম্পর্ক থাকা সত্ত্বেও নতুন চ্যালেঞ্জ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশের মেসি ফারহানের বাজারদর ও রিলিজ ক্লজ কত?

বাংলাদেশের ফুটবলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। জাতীয় দলের জার্সিতে নিজের পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছেন তিনি। ইংলিশ ক্লাব ফুলহামের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলারের বর্তমান বাজারমূল্য ৫০ হাজার ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭০ লাখ টাকা। তবে তাঁকে অন্য কোনো ক্লাবে নিতে হলে কত অর্থ খরচ করতে হবে, সেই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি।