জাতীয়

হঠাৎ বড় সিদ্ধান্ত, প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসী কার্ড আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসহ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১৬ মে) সিলেটের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে তিনি এ ঘোষণা দেন। প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একাধিক নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।

সিলেটে পরিবহন ধর্মঘট, ১৯ মে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে ভোর ৬টা থেকে সিলেট বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।