ইজি ফ্যাশন লিমিটেডে ৩০০ জন সেলসম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ব্র্যান্ডটিতে ‘সেলসম্যান (ঈদ প্যাকেজ)’ পদে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। গত ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: সেলসম্যান (ঈদ প্যাকেজ)
পদসংখ্যা: ৩০০ জন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: আউটলেট
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: মাসিক ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা
আবেদন শুরুর তারিখ: ২৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। পাশাপাশি বিক্রয় ও কাস্টমার সার্ভিসে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ২৮ বছর
উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।
ঢাকার বাইরের শাখায় কর্মরতদের জন্য বাসস্থানের সুবিধা দেওয়া হবে। রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে রাতের নাশতার ব্যবস্থাও থাকবে।
আবেদনের শেষ সময়
ইজি ফ্যাশন লিমিটেডের সেলসম্যান পদে আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন