চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় জমি
-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে তাদের নিজ বসতবাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রেশমী আকতার (২৪), সাইফুদ্দিন (২৮)
মাহবুব আলম (৪২), নাজিম উদ্দীন (৩৮) ও ছকিনা বেগম (৬০)। এর মধ্যে গুরুতর আহত রেশমী আকতার ও
সাইফুদ্দিনকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ভর্তি করা হয়েছে। অপর তিনজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চন্দনাইশে জমি সংক্রান্ত সংঘর্ষের পর ঘটনাস্থলের চিত্র।
জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ২জন আহত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এই ঘটনায় ২৩ জুলাই রাতে চন্দনাইশ থানায় রেশমী আকতার (২৪) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ ও আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেন। এজাহার দায়ের পর চন্দনাইশ থানা পুলিশ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত আসামি খুইল্যা মিয়া (৫৫) ও তাঁর ছেলে শহিদুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করে। তাদেরকে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানা যায়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় এজাহারভুক্ত ২ জনকে আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।