এইচএসসির ফলে বোর্ডভেদে জিপিএ-৫-এর সংখ্যায় বড় ব্যবধান
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৬ হাজার ৭১৪। অন্যদিকে সবচেয়ে কম ৯৫০ জন জিপিএ-৫ পেয়েছেন বরিশাল বোর্ডে।

