আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি এবং উপজেলা সদরের আরেকটি বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রথমে গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে একই সন্ধ্যায় উপজেলা সদরের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

