সারাদেশ

ভান্ডারিয়ায় বাসে আগুন নিয়ে প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভান্ডারিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, তাঁর গন্তব্য বাংলাদেশ নয়। একই সঙ্গে ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ

সারাদেশ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় অবস্থিত তার গ্রামের বাড়ি এবং উপজেলা সদরের আরেকটি বাড়িতে হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রথমে গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে একই সন্ধ্যায় উপজেলা সদরের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অর্থ-বাণিজ্য

ভাসমান হাটে চার ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা

পিরোজপুরের বৈঠাকাটা ভাসমান হাটে নৌকায় চলে কৃষিপণ্যের কেনাবেচা। সপ্তাহে দুই দিন বসা এই হাটে চার ঘণ্টায় হয় কোটি টাকার বেচাকেনা।

সারাদেশ

কালভার্ট সংস্কার: ফেসবুক পোস্টের পর দ্রুত পদক্ষেপে স্বস্তি এলাকাবাসীর

কালভার্ট সংস্কার নিয়ে দ্রুত পদক্ষেপের একটি ইতিবাচক উদাহরণ তৈরি হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। স্থানীয়দের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বড়মাছুয়া ইউনিয়নের বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা কালভার্ট সংস্কারে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।