চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন অর্ণব চন্দ ও শান্ত দেব। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এবং তাদের বাড়ি সিলেটে।
জানা গেছে, আজ বুধবার দুপুরে একসঙ্গে ফুটবল খেলা শেষে অর্ণব চন্দ ও শান্ত দেব কবি কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি অংশে গেলে তারা দুজনই পানিতে ডুবে যান।
নিখোঁজ হওয়ার প্রায় ২০ মিনিট পর অর্ণব চন্দকে উদ্ধার করা হয়। এর প্রায় ৪৫ মিনিট পর শান্ত দেবকেও উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাদের চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত অর্ণব চন্দ চুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে শান্ত দেব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
দুই তরুণ শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে চুয়েটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাদের সহপাঠী ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন