রাজনীতি

দাঁড়িপাল্লায় ভোটে জান্নাতের কথা বলা সেই প্রার্থীই জেলা আমির

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে দীর্ঘ ২৩ বছর পর পরিবর্তন এসেছে। নতুন জেলা আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী থাকাকালে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

জনগণের ভাষা না বুঝলে ৭ নভেম্বরের পরিণতি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে বারবার বিপ্লব ফিরে আসবে। যারা জনগণের মনের ভাষা বুঝতে পারবেন না এবং তাদের প্রত্যাশাকে উপেক্ষা করবেন, তাদের পরিণতিও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো হতে পারে। রাজনীতিবিদদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, অতীতের রাজনৈতিক ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

৭ নভেম্বর ঢাকায় বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

৭ নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজধানীর রাজপথে নামছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ঢাকায় বড় শোভাযাত্রার আয়োজন করেছে দলটি। এতে সরাসরি অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর উদ্বোধনের মধ্য দিয়েই শুরু হবে কর্মসূচি।

বারাক ওবামার জীবনী ও প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক লড়াই

২০০৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এক অভাবনীয় ইতিহাস গড়েন বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে কোনো কৃষ্ণাঙ্গ মানুষ প্রেসিডেন্ট হবেন, তা একসময় কল্পনার বাইরে থাকলেও ওই বছরের ৪ নভেম্বর সেই কল্পনাকেই বাস্তবে রূপ দেন তিনি। নির্বাচনের মাত্র দুই দিন আগে ২ নভেম্বর তার নানি ম্যাডেলিন ডানহ্যাম মারা যান, যিনি তাকে কোলে-পিঠে করে বড় করেছিলেন। নানিকে হারিয়ে শোকাহত ওবামার জীবনে ৪ নভেম্বর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত-যুক্তরাষ্ট্রের ৪৪তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

‘এই নারী আমার নন’, দাবি গোলাম মাওলা রনির

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত ফারজানা আফরোজের জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী বলে পরিচয় দেওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি। তাঁর দাবি, ওই নারী তাঁর স্ত্রী নন, বরং সাতকানিয়ার এক জামায়াত নেতার সাবেক স্ত্রী।

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ ইসলাম

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। সময়মতো সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার ট্রাভেল পাস নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্য

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। তিনি নিজে দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক, সরকারের চাওয়া একই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে শেখ হাসিনা ট্রাভেল পাসের আবেদন করলে সরকার কী সিদ্ধান্ত নেবে, তা এখনই স্পষ্ট করতে চাননি তিনি।

জরুরি সংবাদ সম্মেলন ডাকল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির জ্যেষ্ঠ নেতারা।

'গণতন্ত্রের ভেতর থেকেই জন্ম নেয় স্বৈরাচার'- অ্যান অ্যাপলবাম

গণতন্ত্রের ভেতর থেকেই কীভাবে স্বৈরাচারী শাসনের উত্থান ঘটে, তা ব্যাখ্যা করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী ইতিহাসবিদ অ্যান অ্যাপলবাম। তাঁর মতে, আধুনিক সময়ে স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য সব সময় সামরিক অভ্যুত্থান বা সরাসরি ক্ষমতা দখলের প্রয়োজন হয় না। বরং গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বৈরাচারী শাসনের পথ তৈরি হয়।

আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচিতে থাকছে দোয়া ও মোনাজাত, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ।

জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক জিয়াউল করিম

জাতীয় যুবশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জিয়াউল করিম।

মাদরাসাকে স্কুল বানানোর চেষ্টা চলছে: ডা. শফিকুর রহমান

মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য নষ্ট করে কৌশলে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারি আলিয়া মাদরাসাগুলো অবহেলার শিকার হচ্ছে, এমপিওভুক্ত মাদরাসাগুলোর অবস্থাও ভালো নয়। একই সঙ্গে মাদরাসার পাঠ্যসূচি সংকুচিত করার অভিযোগ তুলে শিক্ষাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মাদক নিয়ে নাহিদকে কড়া প্রশ্ন ইশরাকের, পোস্টে ক্ষোভ প্রকাশ

ইশরাকের নাহিদকে প্রশ্ন তুলে মাদক সমস্যা মোকাবিলায় রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে মাদক সমস্যা নিয়ে আলোচনা না করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক।

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার দায় নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ইশরাকের পদত্যাগ ঘিরে নতুন মোড়, প্রস্তুত পদত্যাগপত্র

ইশরাকের পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র প্রস্তুত হয়েছে এবং তিনি তা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেওয়ার কথা জানিয়েছেন। এরপর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে তার।

তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য করায় বিএনপি নেতা বহিষ্কার

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ার বিষয়টিও বহিষ্কারের সিদ্ধান্তের পেছনে উল্লেখ করেছে দলীয় নেতৃত্ব।

খালিদুজ্জামানকে নিয়ে রাশেদ খাঁনের বিস্ফোরক মন্তব্য

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে খালিদুজ্জামান মাত্র ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে আন্দোলনে নামেননি। শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

সংঘর্ষের পর কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর সংগঠনটির মহানগর কমিটি ও ইমারাত বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের কথা জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কমিটি নিয়ে কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।