মান্দায় জমি নিয়ে বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জন আহত
নওগাঁর মান্দা উপজেলায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে দুই নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

