সারাদেশ

আত্রাই নদীতে সেতু না থাকায় দুর্ভোগে দুই উপজেলার ৪০ গ্রামের মানুষ

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা ও নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়া সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই জেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি বাড়লেও এবার সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন আশার সৃষ্টি হয়েছে।