ভ্রমণ

মাধবকুণ্ড জলপ্রপাতের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে যাবেন?

মাধবকুণ্ড জলপ্রপাত প্রকৃতিপ্রেমীদের কাছে বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত এই জলপ্রপাত পাহাড়, সবুজ বন আর পাথুরে পরিবেশের জন্য পরিচিত। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চাইলে জায়গাটি হতে পারে দারুণ একটি পছন্দ।

সারাদেশ

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ খেজুরীছড়া চা বাগান

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতির জেরে ফিনলে টি কোম্পানির খেজুরীছড়া চা বাগান ও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বাগানের কয়েক হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অপরাধ-দুর্নীতি

‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হাসিবের ওপর হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী হাসিব।

সারাদেশ

দৃষ্টিহীন মৌমির অবিশ্বাস্য সাফল্য, এইচএসসিতে জিপিএ-৫

দৃষ্টিহীন মৌমির সাফল্য যেন হার না মানার এক অনন্য গল্প। জন্ম থেকেই চোখে দেখতে পান না তাহমিনা আক্তার মৌমি। তবে দৃষ্টিশক্তি না থাকলেও স্বপ্ন দেখার সাহস হারাননি তিনি। সব বাধা পেরিয়ে এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে সবাইকে চমকে দিয়েছেন এই শিক্ষার্থী। তাঁর এমন ফলাফল পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পাশাপাশি নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে।

সারাদেশ

মৌলভীবাজারে বাঁধ সংস্কার কাজ বন্ধ, চরম দুর্ভোগে স্থানীয়রা

মনু নদীর বাঁধ সংস্কারকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কাজ শুরু হলেও ধীরগতির কারণে প্রায় দুই মাস ধরে সংস্কারকাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে বাঁধের ওপরের একমাত্র চলাচলের পথটি কাদামাটি ও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে।