জাতীয়

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ৩০ নভেম্বর, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। সফরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি জেলার শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সারাদেশ

নুসরাতের বাড়িতে আগুনের রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সারাদেশ

লাল ব্যাগে কাফনের কাপড়, চিঠিতে লেখা ‘ভালো-মন্দ খেয়ে নিয়েন’

কুষ্টিয়ার দৌলতপুরে দুই ব্যক্তির বাড়ির সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। লাল রঙের পৃথক দুটি শপিং ব্যাগে কাফনের কাপড়, সাবান, আগরবাতি ও গোলাপজল পাওয়া গেছে। চিরকুটে ১০ থেকে ১২ দিনের মধ্যে বিপদের মুখে পড়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সারাদেশ

রাতের আঁধারে এমপি নুসরাতের বাড়িতে আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে। বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির নেতারা।

সারাদেশ

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: ছড়িয়ে পড়া ছবিতে নতুন প্রশ্ন

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া সুলতানাকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর আহত স্কুলছাত্রী ও অভিযুক্ত কিশোর ইমনের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিওতে দুজনকে একসঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যাওয়ায় তাদের পূর্বপরিচয় ও সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে ছড়িয়ে পড়া ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন দাবির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শিক্ষাঙ্গন

ইবির ৫ম সমাবর্তনের অনলাইন নিবন্ধন পোর্টাল উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের অনলাইন নিবন্ধন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই সমাবর্তনে সান্ধ্যকালীন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন। নিবন্ধন শুরু হবে ১০ নভেম্বর, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

অপরাধ-দুর্নীতি

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রায়

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরাধ-দুর্নীতি

কুষ্টিয়ায় কটূক্তির অভিযোগে শিক্ষক আটক, এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় শিক্ষক আটক হওয়ার ঘটনায় দৌলতপুর উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে গোলাম কিবরিয়া (লালন) নামে এক সহকারী শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সারাদেশ

পদ্মার ঢলে ভয়াবহ বন্যা, পানিবন্দি হাজারও পরিবার

পদ্মার ঢলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নদীর পানি বেড়ে যাওয়ায় এসব এলাকার অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দারা।