চাঁদপুরে প্রশাসনের নোটিশ অমান্য করে চলছে অবৈধ ইটভাটা
চাঁদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা ও নোটিশ দিয়েও অবৈধ ইটভাটাগুলোর কার্যক্রম কোনোভাবেই থামানো যাচ্ছে না। মৌসুম শুরুর আগেই এসব অবৈধ ইটভাটা পুরোদমে চালুর প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। আবার অনেক ইটভাটার মালিক হাইকোর্টে রিটের আদেশের অজুহাত দেখিয়ে কার্যক্রম চালু রেখেছেন। জেলার ৮টি উপজেলায় নিবন্ধন নবায়ন না থাকাসহ নানা কারণে অবৈধ হিসেবে চিহ্নিত ৪৮টি ইটভাটার অনেকগুলোতেই ইতোমধ্যে ইট তৈরির কাজ শুরু হয়ে গেছে।

