সারাদেশ

বামনার উন্নয়নে কঠোর নির্দেশ চিফ হুইপের

বামনার উন্নয়ন ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ

তালতলীতে পুলিশ সদস্যের মৃত্যু, চিরকুট ঘিরে তদন্তে নতুন প্রশ্ন

তালতলীতে পুলিশ সদস্যের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরগুনার তালতলী উপজেলায় কর্মরত পুলিশ সদস্য মো. ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের তথ্য সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। রোববার সকালে অসুস্থ অবস্থায় তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল ও পুলিশ সূত্র

সারাদেশ

বজ্রপাতের বিকট শব্দে বরগুনায় অসুস্থ ১১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

বরগুনায় কালবৈশাখী ঝড়ের সময় তীব্র বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।