চন্দনাইশ প্রতিনিধি: মো. নুরুল আলম
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) "অদম্য জুলাই" শীর্ষক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলার সাতবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাগিচার হাটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি ডি. এম. আসহাব উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষায় গণভোটে জনগণের প্রদত্ত রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি জুলাই গণহত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি জিল্লুর রহমান এবং চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এর চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সাইকেল র্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চন্দনাইশ শহর শাখার সভাপতি রাসেল উদ্দিন, শহীদ আলী হোসাইন শাখার সভাপতি একরামুল হাসান জিহান এবং চন্দনাইশ দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ।
পরে শান্তিপূর্ণ পরিবেশে সাইকেল র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন